ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় যেকোনো দিন
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (১৭ আগস্ট) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন—আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। তারা সবাই পলাতক।
প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন দমনে আসামিরা নির্দেশ, প্ররোচনা ও উসকানি দেওয়ার পাশাপাশি সহিংসতার পরিকল্পনায় যুক্ত ছিলেন। তাদের কর্মকাণ্ডের ফলে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আ.দৈ/আরএস





















