আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। তবে শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে দল। চা বিরতির আগেই মুশফিক তুলে নিয়েছেন ফিফটি, আর এবার অর্ধশতক পাড়ি দিলেন অধিনায়ক শান্তও।
আজ রোববার (১১ অক্টোবর) আফগানিস্তানের ২৪০ রানের জবাবে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৩ রানেই হারায় তিন উইকেট। সাদমান ইসলাম ১৩, মুমিনুল হক ৭ ও তানজিদ হাসান তামিম ৩১ রান করে ফেরেন।
এরপর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন মুশফিক ও শান্ত। তাদের জুটি বদলে দিয়েছে ম্যাচের চিত্র। প্রথম ইনিংসে যদিও রানের খাতা খুলতে পারেননি মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
শান্তও খেলছেন দায়িত্বশীল ইনিংস। দুজনের ১২৬ রানের জুটিতে বাংলাদেশের লিড তিন শ’ এর দিকে এগোচ্ছে। মুশফিক ১২৯ বলে ৭৪ ও শান্ত ১৪০ বলে ৫১ রানে ব্যাট করছেন। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৯। লিড ২৮৫ রানের।
উল্লেখ্য, এর আগে আবুধাবি টেস্টে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৩৪৬ রান করে। জবাবে ২৪০ রানে শেষ হয় আফগানিস্তানের প্রথম ইনিংস।
আ.দৈ./একে




















