শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল ঘোষণা, অধিনায়ক লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ০)
X

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন আলিস আল ইসলাম।

চোটের কারণে দলে নেই পেসার নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর আসন্ন সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৩ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের সূচি

১৭ অক্টোবর: বাংলাদেশ–জিম্বাবুয়ে, আবুধাবি

১৯ অক্টোবর: আফগানিস্তান–জিম্বাবুয়ে, আবুধাবি

২১ অক্টোবর: আফগানিস্তান–বাংলাদেশ, শারজাহ

২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝