শতভাগ জিপিএ-৫: নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনে নিয়মবহির্ভূত কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রতিষ্ঠানটিকে শোকজ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানটিকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি নবম শ্রেণির নিবন্ধন, ভর্তি, নির্বাচনী পরীক্ষা ও এসএসসি ফরম পূরণসংক্রান্ত নথি চেয়েছে বোর্ড।
অভিযোগ রয়েছে, ফলাফলের সাফল্য ধরে রাখতে নির্বাচনী পরীক্ষায় কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের এসএসসি ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড।
আ.দৈ/আরএস





















