আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতর্কতাকে সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি নিজে পড়েননি; গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছেন। প্রতিবেদনে অনুমানভিত্তিক তথ্য থাকায় তা যাচাই ছাড়া মন্তব্য করা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।’এদিকে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য দপ্তরে দেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’
আ.দৈ/আরএস





















