রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যারা একজন সংসদ সদস্যের ওপর হামলা চালায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ৩৯)
X

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা আমার দায়িত্ব। কিন্তু রাজনীতির নামে যারা একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু। এদেশে কোন আইনশৃঙ্খলা নেই, মানুষের নিরাপত্তা নেই। আল্লাহ এর ওপর নিজের নিরাপত্তার ভার তুলে দেয়ার কথাও বলেন তিনি। এ সময় দোষীদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা (আল্টিমেটাম) দেন । 

রোববার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি। এছাড়াও বিকেলে দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে আমির হামজা লিখিত বক্তব্যে বলেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই পূর্বপরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা তার গাড়িবহরে পূর্বপরিকল্পিত ও অতর্কিত হামলা চালিয়েছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়।


মুফতি আমির হামজা আরও বলেন, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান। তবে প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনলে, কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া- ২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আমনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ জেলা জামায়াতের শীর্ষ পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝