ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে ঢাকা।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে একটি সহায়ক ও অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে বাংলাদেশ মনে করে। এ বিষয়ে ভারতের কাছে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা হয়েছে।
মুখপাত্র আরও জানান, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে।
আ.দৈ/আরএস





















