রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৩৮)
X

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাময়িক এ সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর মহাখালীতে প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকা দেনা রেখে গেছে। একই সঙ্গে জ্বালানি আমদানির প্রয়োজনীয় অবকাঠামোও তৈরি করা হয়নি।

দায়িত্ব নেওয়ার পর দেশের মাটিতে নতুন গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, একটি এলএনজি জাহাজ দুর্ঘটনার কারণে সম্প্রতি সরবরাহে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে দ্রুত এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণের জন্য। বাস্তবসম্মত কোনো পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এ ছাড়া আগামী পাঁচ বছরে দেশের ৫০৩টি উপজেলার হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশের অর্থনীতি ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝