প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:১২ পিএম (ভিজিট : ৪৫)
X
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি মারা গেছেন। শনিবার ভোর ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, রিধির একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়েছিল বলে পরিবার জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পাওয়া রিধিকা রিধি পরবর্তী সময়ে অভিনয়েও যুক্ত হন। তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।