সবার সহযোগিতায় ঢাকাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়তে চান প্রশাসক মিলটন
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন সবার সহযোগিতায় ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান । আজ শনিবার (১৫ আগস্ট) রাজধানী মিরপুর-০২ এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালীর উদ্বোধন কালে এইসহযোগিতা চেয়েছেন প্রশাসক। প্রশাসক বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ঢাকাকে ক্লিন এবং গ্রীন রাখার জন্য ঘোষণা দিয়েছেন এবং তার ঘোষণা বাস্তবায়নের জন্য অনুশাসন জারি করেছেন।
তিনি বলেন, অনুশাসন জারির পর ঢাকা উত্তর সিটি কাজ শুরু করেছে এবং ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত এবং মশা নিয়ন্ত্রণে রাখার জন্য স্কুল কলেজের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে এ কার্যক্রম চলমান রয়েছে। শুধু সিটি কর্পোরেশন নয় প্রতিটি পাড়া মহল্লা,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য অনুরোধ জানান তিনি।

প্রশাসক বলেন, ঢাকা শহরকে পরিষ্কার রাখতে সবারই এগিয়ে আসা প্রয়োজন। চলার পথে আপনার হাতে থাকা টিস্যু , হাতে থাকা ছোট পানির কন্টেনার থাকে, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। চলার পথে রাস্তার আশেপাশে টিস্যু থাকবে না, বিচ্ছিন্নভাবে কোন আবর্জনা আপনারাও দেখতে পাবেন না,আমরা চাই একটা সুন্দর নগর।
অনুষ্ঠানে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি ঢাকা উত্তর সিটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: জুলকার নায়ন, উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মফিজুর রহমান ভুঁইয়া, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ ইকবাল করিম , সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ বেনজীর আহমেদ সহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















