রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাভাবিক হচ্ছে গ্যাস সংকট
দুই এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৪৪)
X

দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে ৪৬০ মিলিয়ন ঘনফুট এবং মহেশখালীর এক্সিলারেট এলএনজি টার্মিনাল থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার ভোর ৪টার হিসাব অনুযায়ী, দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে মোট ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। সংস্থাটির একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি ও সামিট এলএনজি টার্মিনাল কোম্পানির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর মধ্যে এক্সিলারেটের টার্মিনালের দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিটের টার্মিনালের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট।

দুই টার্মিনালের সম্মিলিত দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর ফলে সাম্প্রতিক গ্যাস সংকট কিছুটা কমে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝