রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৪২)
X

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা সরকারের জানা নেই।

বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে গুজব সরকারের কানে আসেনি, সেটিকে আপাতত আমলে নেওয়ার প্রয়োজন মনে করছে না সরকার।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়। ভারত থেকে ইতিবাচক ফলাফলের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের হাতে আধুনিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া জরুরি। তরুণ প্রজন্মই নতুন প্রযুক্তিনির্ভর বিশ্বের প্রধান চালিকাশক্তি বলেও মন্তব্য করেন তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝