রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৫:০৩ পিএম  (ভিজিট : ৪৩)
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, ভারত প্রধানমন্ত্রীকে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হলেও তা গ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কবে নাগাদ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়।

বিমসটেকের আমন্ত্রণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠনের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেও জানান তিনি।


বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান খলিলুর রহমান। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ। ফলে গঙ্গা চুক্তির মতো সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়নি বলেও জানান তিনি।

এদিকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এ-সংক্রান্ত ভারতের চাওয়া প্রয়োজনীয় নথিপত্র বাংলাদেশ সরবরাহ করেছে বলেও জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝