রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লবণ চাষীদেরও ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী
রিয়াদুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ৪৩)
X

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'নির্বাচনের সময় আমরা বলেছিলাম বিএনপি যদি আপনাদের ভোটে সরকার গঠন করে তাহলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছাবো। ইনশাআল্লাহ্, আমরা সেই কথা রেখেছি। ২০২৬-২৭ অর্থ বছরে সারাদেশে ৪১ লাখ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

 পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়েছে। ইনশাআল্লাহ, আমরা ১৬ তারিখ থেকে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। এই অঞ্চলে, (বাঁশখালী) এই উপজেলায় এই অর্থ-বছরে ১০ থেকে ১২ হাজার মানুষের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এই যে বাঁশখালী কিছু অংশে লবণ চাষ করা হয়, সে সব লবণচাষীদের মাঝেও আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব।'

আজ রোববার (৯ আগস্ট) দুপুর ২টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, 'আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য ছিল, এদেশের ভাইদের পাশাপাশি নারীরাও যেন সংসারের হাল ধরতে পারে, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারে, সন্তানদের পড়ালেখা করাতে পারে। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ডও ব্যবস্থা করেছে সরকার। আগামী চার বছর ধরে এটি চলবে এবং অনেক মা-বোনেরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।

লবণের মূল্য নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে লবণের মূল্য নির্ধারণের বিষয়ে একটি দাবি এসেছে। আমরা লবণের মূল্য আলোচনা করে নির্ধারণ করেছি, যে মূল্য পেলে লবণ চাষি ভাইরা স্বাবলম্বী হবেন। আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই মূল্যটি সবাইকে জানিয়ে দেব। যার ফলে লবণ চাষি ভাইদের আর কষ্ট পেতে হবে না।

প্রধানমন্ত্রী বলেন, 'আগামী ১০ বছরে বাংলাদেশের জ্বালানি পরিকল্পনা কী হবে এবং আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ ব্যবস্থা কী হবে, সেই প্রস্তাবনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। আজ মাতারবাড়ী দেখে এলাম। মীরসরাই থেকে সমগ্র অঞ্চল হেলিকপ্টারে দেখেছি। বিশাল সমুদ্রের মালিক বাংলাদেশের জনগণ। এই সমুদ্রকে কীভাবে ব্যবহার করে বাংলাদেশের জীবনমান উন্নত করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেজন্য মাতারবাড়ী গিয়েছিলাম। চট্টগ্রামে চীনকে বড় একটা জায়গা দিয়েছি। সেখানে তারা কয়েকশ মিল কারখানা তৈরি করবে। সেখানে চট্টগ্রামের মানুষ কাজ করার সুযোগ পাবে।

জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিগত কিছুদিন ধরে গুটিকয়েক মানুষ এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। কারও কোনো পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা ও জনগণের শান্তি নষ্ট করা যাবে না।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর ১৫ জন প্রতিবন্ধীকে নগদ অর্থ সহায়তা, ২০০ জনকে ত্রাণ ও গৃহহীন ১০০টি পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝