রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ধরে নেওয়ার ঘটনায় ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৫০)
X

পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে বাংলাদেশি এক বৃদ্ধকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগের পর সীমান্ত পেরিয়ে আসা এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।

শনিবার সকালে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর দীপঙ্কর গোপ (৩৫) নামে ওই ভারতীয় নাগরিককে স্থানীয়রা আটক করে বিরাজোত এলাকায় নিয়ে যান। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের দাবি, চা-বাগানে কাজ করার সময় ভুল করে দীপঙ্কর বাংলাদেশ অংশে প্রবেশ করেন। পরে তাকে বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রাখা হয়।


এর আগে বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার ৭৮ বছর বয়সী তমিজ উদ্দীন গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরিবারের দাবি, তমিজ উদ্দীন বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল।

তার ছেলে আজাহার দাবি করেছেন, বাবাকে ফেরত না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর না করতে।

এ ঘটনায় তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝