প্রধানমন্ত্রী ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন: গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন প্রায় ১৮ থেকে ১৯ ঘণ্টা কাজ করছেন বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।শনিবার (৮ আগস্ট) কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের দুঃশাসনে দেশের অর্থনীতি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। জনগণ সহযোগিতা করলে আগামী পাঁচ বছরে দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার শহীদদের পরিবারের প্রতি আশ্বাস দিয়ে জাকারিয়া তাহের বলেন, অন্যান্য শহীদ পরিবারের মতো তারাও সমানভাবে মূল্যায়িত হবেন এবং সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
আ.দৈ/আরএস





















