রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১/১১-তে তারেক রহমানকে গোপন বন্দিশালায় রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৬:২৬ পিএম  (ভিজিট : ৫২)
X

এক-এগারোর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় আটক রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছেন তিনি।


শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।


আমিনুল ইসলাম বলেন, ওই সময় বিভিন্ন ব্যক্তিকে ধরে এনে ডিজিএফআইয়ের জেআইসি সেলে অমানবিক পরিবেশে বন্দি করে রাখা হয়েছিল। এসব বন্দিশালার সঙ্গে সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ ইতোমধ্যে নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমে হতে হবে। তবে বিচারবহির্ভূতভাবে কাউকে আটক বা নির্যাতন করার সুযোগ নেই।


চিফ প্রসিকিউটর আরও জানান, এ ধরনের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তে ভবিষ্যতে আরও কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।


তিনি বলেন, গোপন বন্দিশালায় আটক ও নির্যাতনের ঘটনাগুলোর প্রকৃত চিত্র উদঘাটনে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝