রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা ভারতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:২৬ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৬:১৫ পিএম  (ভিজিট : ৬৯)
X

ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ভিসা কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।


বৃহস্পতিবার এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারকচক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা -মেইলে যোগাযোগ করে অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।

 

হাইকমিশন স্পষ্ট করেছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ভিসা অনুমোদন বা অর্থ আদায়ের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে কারও সঙ্গে যোগাযোগ করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়।

 

প্রতারণা এড়াতে হাইকমিশন জনগণকে কোনো ধরনের অর্থ লেনদেন না করা, ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করা এবং সন্দেহজনক কল বা বার্তা পেলে সংশ্লিষ্ট নম্বর স্ক্রিনশটসহ বিস্তারিত তথ্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় -মেইল করে হাইকমিশনকে জানানোর অনুরোধ জানিয়েছে।

 

একই সঙ্গে ধরনের প্রতারণা সম্পর্কে অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝