
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কিশোরগঞ্জের লতিফাবাদে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে করা হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা এ কর্মসূচির আওতায় আসতে পারেন।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রাহকরা সরকারি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে অর্থ উত্তোলনসহ বিভিন্ন ধরনের সরকারি সেবা ও বহুমুখী সুবিধা গ্রহণ করতে পারবেন।
সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে বলে জানান তিনি।
আ.দৈ/আরএস




















