রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ৩৬)
X

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী। তিনি জানান, মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে। একই সঙ্গে পোস্টটির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এজাহার অনুযায়ী, বিএনপির একাধিক নেতাকর্মী ওই পোস্টটি দেখার পর দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার। সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধা দেওয়ার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করে ফেসবুকে একটি পোস্ট দেন সালাউদ্দিন তানভীর। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ ওঠে।

পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে তিনি সেটি সরিয়ে নেন। তবে এরই মধ্যে পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে।

পরবর্তীতে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুকে আরেকটি পোস্ট দেন তানভীর। এর মধ্যেই একই দিনে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো নোটিশের মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

গ্রেপ্তারের পর বর্তমানে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। তাকে বগুড়ায় নেওয়ার পর এ বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানাবে বলে জানিয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝