রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৩৯)
X

দীর্ঘদিনের গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের শিল্প খাত বড় ধরনের চাপে রয়েছে। অনেক কারখানায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে খাদ্য ও খাদ্যবহির্ভূত বিভিন্ন পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে। একই সঙ্গে রপ্তানিমুখী শিল্পেও উৎপাদন কমে যাওয়ায় বিদেশে পণ্য পাঠাতে সমস্যার মুখে পড়ছেন উদ্যোক্তারা। 

এমন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে কিছুটা স্বস্তির খবর দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।  সংস্থাটি জানিয়েছে, বুধবার থেকে দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তারা আশা করছে।

ব্যবসায়ীদের মতে, গ্যাসের ঘাটতির কারণে কাচ, ইস্পাত, বস্ত্র, তৈরি পোশাক, সিরামিক, বিস্কুট, কেক ও বিভিন্ন ভোগ্যপণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় ব্যয় বেড়েছে, ফলে অনেক প্রতিষ্ঠানকে লোকসান গুনতে হচ্ছে।

তারা আরও বলেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে কিছু শিল্পপ্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। তবে কেজিডিসিএলের আশ্বাসে শিল্প খাতে পরিস্থিতির উন্নতির আশা তৈরি হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝