রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে বিদেশি আইনজীবী নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৬১)
X

দুবাইয়ে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সংযুক্ত আরব আমিরাতে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার রাজশাহী পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মঞ্চে বসেই বিষয়টি শুনেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েক দিন আগেই আমরা শুধু এই বিষয়টি পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে—বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ জামিন পেয়েছেন, এ তথ্য সঠিক। তবে তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।

মন্ত্রী বলেন, ‘খবর পেয়েছি, সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্তগুলোর প্রত্যয়নিত কপি সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে আমাদের নিয়োগ দেওয়া ল ফার্মকে জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আমরাও আইনগত প্রক্রিয়াতেই এগোচ্ছি। আমরা আশা করছি, জামিন বাতিল করাতে সক্ষম হব এবং দ্রুততম সময়ে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে পারব।’

বাংলাদেশে দুর্নীতি, অর্থ পাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝