রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা করল ছাত্রদল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৫৪)
X

হবিগঞ্জে এনসিপির বিরুদ্ধে পাল্টা মামলা করেছে জেলা ছাত্রদল। এতে আসামি করা হয়েছে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনকে। 

মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছেন ৪০-৫০ জন। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর থানায় এজাহারটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রোকন।

এর আগে গত বুধবার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তারেকের দায়ের করা মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। মামলার এজহারে মোবাইল ফোন, নগদ টাকা চুরি এবং গুরুতর ও সাধারণ জখম করার অপরাধের অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে জুলাই পদযাত্রা উপলক্ষে হবিগঞ্জ জেলা সদরে সমাবেশ শেষে ফেরার পথে হামলার শিকার হন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে হামলায় আহত হন ১৫ জন। এ নিয়ে জেলা সদরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে এনসিপি ও বিএনপি এবং অঙ্গসংগঠন একই স্থানে বিক্ষোভ-সমাবেশ আহ্বান করলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। 

১৪৪ ধারা উপেক্ষা করে বুধবার বিক্ষোভ-সমাবেশে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আসার পথে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে তারা জেলার বাহুবল উপজেলা কামাইছড়া পুলিশ ক্যাম্পে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে ফিরে যান।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, বৃহস্পতিবার রাতে একটি অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝