বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ন্যায়বিচার ও সামাজিক ইনসাফ চায় বিএনপি: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ৮৮)
X

বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে; ফ্যাসিস্ট একটা শাসনব্যবস্থা থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা।’ 

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি চর্চা হয় তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যদি প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ালকে সত্যিকার অর্থে আমরা একটা ন্যায় বিচারের জন্য প্রভাবমুক্ত জুডিশিয়ালি তৈরি করতে পারি তাহলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসনে গড়ে তুলতে পাড়ি তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সাথে পার্লামেন্টের কমিটিগুলো যদি আমরা সক্রিয় করতে পারি তাহলে কিন্তু গণতন্ত্র অনেকদূর এগিয়ে যাবে।’

এসময় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. ইউসূফ আলী, সাধারণ সম্পাদক অ্যাড. মো. শেখ ফরিদ, জেলা বিএনপির সভাপতি পয়গাম আলী, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. সারোয়ার, অ্যাড. আব্দুল হালিম প্রমুখ। 

এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে নেপালের সহযোগিতায় ৫ দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম দিনে ৬০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। 

সেখানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা উন্নতি করা হচ্ছে।’ 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝