রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
হাবিবুর রহমান, সিরাজদীখান (মুন্সীগঞ্জ)
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৯)
X

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভিমরুলের কামড়ে প্রাণ হারিয়েছে চার বছর বয়সী শিশু রাফসান। রাফসান ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের  চৌকিদার পাড়া এলাকার আরশাদ আলীর পুত্র। আজ রবিবার (আগস্ট) দুপুরে  তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার সকালে বাড়ীর উঠানে খেলার ছলে রাফসান পাতাযুক্ত ডাল টান দিলে উক্ত স্থানে পূর্ব থেকে থাকা কয়েকটি ভিমরুল একত্রে শিশু রাফসানকে কামড়ালে তার চোখমুখ লাল হয়ে অজ্ঞান হয়ে পড়ে।পরবর্তীতে  নিকট আত্মীয়-স্বজন  উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়া রাফসানকে ঢাকা রেফার করে। পরে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করে।

শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে । প্রতিবেশী রমজান আলী বলেন, একটি ছোট্ট প্রাণের এমন করুণ বিদায় কেউ মেনে নিতে পারছেন না। স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.সাবিনা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে । 

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিমরুলে কামড়ে রাফসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝