রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুবাইয়ে বেনজীরের জামিনে মুক্তির বিষয়টি জানেনা দুদক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:১৯ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৬:২১ পিএম  (ভিজিট : ২৭)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও সুবিধাভোগী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক (ডিজি) মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

তবে বেনজীরের ব্যাপারে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ রোববার (২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের ডিজি জানান, বেনজীরের মুক্তির বিষয়টি দুদক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে। তবে এক্ষেত্রে আইনগতভাবে যা যা করার প্রয়োজন, দুদক তা করবে।তিনি বলেন, ‘আপনারা যেভাবে মিডিয়ার, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন, আমরাও জেনেছি। আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নেবে।’ 

দুদকের কোনো গাফিলতি ছিল কি না- জানতে চাইলে জয়নুল আবেদীন শিবলী বলেন, ‘আমার মনে হয় না। আমাদের কিছু আইনি পদক্ষেপের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই, সেখানে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সংশ্লিষ্ট দেশে যায়।’

‘আন্তঃদেশীয় অনুসন্ধানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। আমাদের এখান থেকে যা যা করা দরকার, যা পাঠানো দরকার, আমরা সব করেছি,’ যোগ করেন তিনি। কীসের ভিত্তিতে বেনজীরকে ছাড়া হয়েছে- জানতে চাইলে দুদকের ডিজি বলেন, ‘এটা না জেনে বলতে পারছি না।’

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝