রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ
রোকুুুনুজ্জামান খান,গাজীপুর
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:০৩ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৮:১৩ পিএম  (ভিজিট : ১০৬)
X

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার শিরিরচালা এলাকায় অবস্থিত ইভিটেক্স এ্যাপারেলস্  লিমিটেড কারখানার এক অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সি-গ্রুপের লাইন চিফ মোবারক হোসেনের বিরুদ্ধে। এমনকি অভিযোগ জানানোর পর প্রতিকার না পেয়ে এবং সামাজিকভাবে বিব্রত হয়ে শেষ পর্যন্ত ওই ভুক্তভোগী নারী চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে টানা দুই দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ওই অপারেটর। ঘটনার দিন সকালে সুযোগ বুঝে তাঁর ভাড়া বাসায় ঢুকে অভিযুক্ত মোবারক হোসেন শরীর স্পর্শসহ শ্লীলতাহানির চেষ্টা করেন।ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি পরিবার ও কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁকে অন্য লাইনে বদলি করা হয়। একপর্যায়ে মানসিক চাপ ও সামাজিক বিব্রতকর পরিস্থিতির মুখে ওই শ্রমিক চাকরি ইস্তফা দেন।

সাধারণ শ্রমিকদের দাবি, কারখানার বাইরে ঘটার অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে গেছে। এছাড়া অভিযুক্ত মোবারক হোসেনের বিরুদ্ধে এর আগেও নারী শ্রমিকদের ওপর যৌন হয়রানি, অশালীন গালিগালাজ এবং শারীরিক লাঞ্ছনার একাধিক অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তিনি বহাল তবিয়তে রয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মোবারক হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে ইভিটেক্স এ্যাপারেলস্ লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মনিরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনও থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আ. দৈ.  /একে / জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝