রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেকের সঙ্গে বৈঠক
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:৩৭ এএম  আপডেট: ০১.০৮.২০২৬ ১০:৩৯ এএম  (ভিজিট : ৩২)
X

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও পর।  আজ শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়।
 
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।  বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনদিনের সফরে ঢাকায় এসেছেন সার্জিও গর। এটি তার প্রথম ঢাকা সফর।

সফরের প্রথমদিন বৃহস্পতিবারই সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই বৈঠকের পর বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে।

বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের তুলনায় আরও নিরাপদ বলে প্রতিফলিত হয়েছে।  সফরের দ্বিতীয় দিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গোরসহ ৮ সদস্যের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটি উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ ও ক্যাম্প-৪-এর বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাদের সামনে স্বদেশে ফেরার আকুতি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা।

আ.দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝