বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আমাদের মেরে ফেলতে চান?’- তারেক রহমানকে নিয়ে মাহমুদা মিতুর মন্তব্য
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৮৬)
X

বিএনপি ও ছাত্রদল সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারী এমপি ডা. মাহমুদা মিতু।

সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ তুলে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের, জুলাইয়ের তরুণ নেতাদের, আমাদের মেরে ফেলতে চান। শেখ মুজিব যেমন জাসদ নেতাদের মেরে ফেলেছিলেন। তারেক রহমানও কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়। সেটা করতে চাইলে উনি আমাদের বলুক।”

মাহমুদা মিতু বলেন, “জুলাইয়ের নেতারা হামলার শিকার হচ্ছে, ছাত্রদল বিএনপি হামলা করছে, তারেক রহমানের কোনো প্রতিক্রিয়া নাই। এভাবে তিনি দেশ চালাতে পারবেন না।” তিনি বলেন, “আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এটা সেন্ট্রালি অরগানাইজডভাবে তারা (বিএনপি) করছে। দুই দিন ধরে হামলা হচ্ছে কিন্তু বিএনপির সেন্ট্রালি কোনো আওয়াজ নাই, কাউকে বহিষ্কার করেনি। বরং তারা পুলিশকে বলছে, তোমরা চুপ থাকো।”

মাহমুদা মিতু আরো বলেন, “আজ যেভাবে গ্লাস ভাঙছে, স্পট ডেড হতে পারত। আরেকটা ইট ছুঁড়লেই কেউ মারা যেত।” হামলার অভিযোগ তুলে সারজিস আলম বলেন, “শেখ হাসিনার মতো তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনী বানাতে চায় কি না। যদি চায় তাহলে ঘোষণা দিক। আমরা ওইভাবে প্রস্তুতি নেব।”

তিনি আরো বলেন, “ছাত্রদলকে তারেক রহমান এভাবে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করবে আমরা ভাবিনি। তাহলে প্রটেকশন নিয়ে চলতাম। আর পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এই পুলিশ বাংলাদেশের পুলিশ নয়, এটি তারেক রহমানের পুলিশ। তারেক রহমান আমাদের দমন করার জন্য স্বৈরাচারী পথ বেছে নিয়েছেন।”

২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে বুধবার গোলাপগঞ্জে যান সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে সারজিসের গাড়িতে হামলা চালানো হয় অভিযোগ। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝