রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:৩৩ পিএম  আপডেট: ২০.১১.২০২৪ ৭:৩৭ পিএম  (ভিজিট : ১৭৩)
X

এনসিসি ব্যাংক পিএলসি’র ১০০ জন নারী উদ্যোক্তার জন্য তিন দিনব্যাপী “নারীদের ক্ষমতায়নে আর্থিক শিক্ষা ও কারিগিরী দক্ষতা বিষয়ক” প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার গ্রাম উন্নয়ন কর্ম (গাক) মিলনায়তনে কোর্সটি অনুষ্ঠিত হয়।

 সমাপনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে ৫ জন নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করেন। বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজার সভাপতিত্বে এসময় বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোঃ ইকবাল মহসিন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এ. কে.এম মফিজুল ইসলাম ও বগুড়ার উপ-পরিচালক মোঃ তোসাদ্দেক হোসেন, এনসিসি ব্যাংকের এসভিপি এবং হেড অব উইমেনস ব্যাংকিং ও ডেপুটি হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন সেল নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এ. এইচ. এম. আবদুস সাদিক খান, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এবং এসভিপি ও হেড অব সিআরএম-সিএমএসএমই মোঃ সোলায়মান-আল-রাজীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ও বগুড়া শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আ. দৈনিক / কাশেম / রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝