রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকরা পড়াতে পারেন না: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৬২)
X

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান সাবেক তথ্য উপদেষ্টা।

মাহফুজ আলম লেখেন, ‘রাজনৈতিক আঁতাত করে তালিকা না বানিয়ে বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই ক্লজ রাখেন- যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না।

এতেই আপনা আপনি যেকোন ফ্যাসিবাদের দালাল কিংবা দোসর সকল সুবিধা থেকে বাদ পড়বে। এভাবে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে, নিয়মিত সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের অর্থ অপচয়ের অধিকার কারো নেই।’

ফেসবুকে তিনি আরও লেখেন, ‘বিগত উপাচার্য মহোদয়কে আমরা এ পরামর্শ দিয়েছিলাম। উনারা শুনেননি। এখনো কেউ শুনবে না।কারণ, কাক কাকের মাংস খায় না। এরকম রক্তক্ষয়ী বিপ্লবের পরে লীগ যদি ক্ষমতায় আসতো, প্রথমদিন এটা করতো।’

আ.দৈ/আরএস


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝