রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
'‌সাহাবুদ্দিনের অপরাধগুলো রাষ্ট্রপতি হওয়ার আগের, তার বিচার হতে হবে'
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১:৪৪ পিএম  (ভিজিট : ৩২)
X




ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, সুবিধাভোগী, চিহ্নিত দুর্নীতিবাজ, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি ও মানিল্ডারিং অপরাধে জড়িত সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণের জন্য জোরারো দাবি উঠেছে। মো. সাহাবুদ্দিনের অপরাধগুলো রাষ্ট্রপতি হওয়ার আগে সংঘটিত হয়েছে।

 ফলে তার বিরুদ্ধে সংঘটিত অভিযোগ সংবিধানের ৫১ অনুচ্ছেদের দায়মুক্তি প্রযোজ্য নয় । এই অভিযোগগুলো সামনে আনছেন, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক। তার দাবি, ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিসহ রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা সম্ভব।

আজ বুধবার (২৯ জুলাই) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ-মিছিলের আগে সমাবেশে তিনি এ কথা বলেন।

অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি থাকাকালে কোনো ফৌজদারি মামলার আসামি বা গ্রেপ্তার করা যাবে না। কিন্তু ২০১৭ সালে এস আলমের মালিকানাধীন কোম্পানি জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের বড় দায়িত্ব পেয়েছিলেন সাহাবুদ্দিন। আর এ সময়জুড়ে শেয়ার কেলেঙ্কারি করেছেন তিনি। এ ঘটনা রাষ্ট্রপতি হওয়ার আগের। সুতরাং সংবিধানের ৫১ অনুচ্ছেদে তিনি দায়মুক্তি পেতে পারেন না।

সচেতন গ্রাহক ফোরামের এই নেতা বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে দুদকের দায়িত্বে থাকতে ফ্যাসিস্ট সরকারকে বিভিন্ন অবৈধ সুযোগ-সুবিধা দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিজেও নানান সুবিধা নিয়েছেন। তাই ২০১৭ সালের আগে তার যত অপরাধ রয়েছে, সবগুলোই ফৌজদারি মামলার আওতাভুক্ত হবে বলে আমরা মনে করি। এসব অপরাধের জন্যই এখন তার বিচার করা যাব

এ সময় বাংলাদেশ ব্যাংককের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বলেন, আমাদের পূর্বঘোষিত ৭ দফা দাবির অন্যতম ছিল ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করতে হবে। 

এ নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে বারবার আশ্বাস দেওয়ায় আমরা ধৈর্য ধারণ করছি। তবে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন না করলে গ্রাহকের আস্থা ফিরে আসবে না। গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং করতে পারবেন না। তাই কালবিলম্ব না করে অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝