রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবনে মিলল যুবকের ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৪৩)
X

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধাসদন’ থেকে মো. শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে বিকেলে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা সুধাসদনের পরিত্যক্ত ভবনে গিয়ে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত মো. শাকিলের বাড়ি মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকায়। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার (ডাক নাম সুধা মিয়া) নামানুসারে ভবনের নাম ‘সুধাসদন’। প্রধানমন্ত্রী হওয়ার আগে শেখ হাসিনা ওই ভবনে থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে ওই ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সেই ভবনটি এর পর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝