রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৭ জনকে ফেরত নিলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৪৮)
X

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ওই সাতজনের আর কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না। বিজিবির ধারণা, শুক্রবার দিবাগত রাতে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৪-আর নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। 

এ সময় চাড়ালডাঙ্গা বিওপির বিজিবির টহল দল বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবির নজরদারি ও সর্বোচ্চ সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝