রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় সরকারি চালের অবৈধ মজুতের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
চকরিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১:০১ পিএম  (ভিজিট : ৮১)
X

কক্সবাজার জেলার চকরিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মূল্যের সরকারি চাল অবৈধভাবে গুদামজাত করার তথ্যচিত্র (ভিডিও) ধারণ করায় এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দৈনিক ‘আজকের দর্পণ’এর প্রতিনিধি মোঃ রিদুয়ানুল হক (৩৯) গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী অলিঁশা বাজার (ফকিরহাট খোলা) এলাকায় এ ঘটনা ঘটে।  আহত সাংবাদিক রিদুয়ানুল হক দিগরপানখালী এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত চাল ডিলার মোঃ আব্দুল খালেক খোকন (৩৫) সরকারি চালের বস্তা নিজ দোকানের না রেখে অলিঁশা বাজারের একটি সেলুনের দোকানে অবৈধভাবে মজুত করে আসছিলেন। বিষয়টি নজরে এলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক রিদুয়ানুল হক ওই সেলুনে রাখা চালের বস্তার ভিডিও ধারণ করেন। চাল চুরির সংবাদ ফাঁসের আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে ডিলার খোকন দীর্ঘদিন ধরে ওই সাংবাদিককে প্রাণনাশের নানা হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে অলিঁশা বাজারে রিদুয়ানুলকে একা পেয়ে চড়াও হন ডিলার খোকন। সংবাদ ভিডিও করার কারণ তলব করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে রিদুয়ানুল এর প্রতিবাদ জানান। এতে ডিলার খোকন আরও ক্ষিপ্ত হয়ে কোমর থেকে ধারালো ছুরি বের করে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক রিদুয়ানুলের বাম চোখের ওপর কোপ মারেন। 
রক্তে ভেসে যাওয়া চোখ চেপে ধরে রিদুয়ানুল প্রাণরক্ষার চেষ্টা করলে, খোকন ইট দিয়ে তার মুখের বাম পাশসহ শরীরে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ও ফুলা জখম করে। রিদুয়ানুলের চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকের ওপর এই বর্বরোচিত ও পৈশাচিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ চকরিয়া উপজেলা শাখা। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধী ডিলার খোকনকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ./কাশেম/জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝