রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নেই সরকারের মূল লক্ষ্য: ফখরুল ইসলাম
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ৩৮)
X

নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি তা পালনে বদ্ধ পরিকর সরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সারাবিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে, তবে আমরা সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার।

তিনি আরও বলেন, বিশ্বে নানা যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি এবং রাজনীতিতে একটা অস্থিরতা যাচ্ছে। বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সরকার।

সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুজবে কান না দেয়ারও আহবান জানান মির্জা ফখরুল। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝