বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মুক্তিযুদ্ধের চেতনা বিস্মৃত হলে জাতির ক্ষতি হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৯৬)
X

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এই প্রজন্মের কাছ থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে পেশাগত কাজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মনে রাখতে হবে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি সরকারের ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক ও কর্মকর্তাসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধ জাতির জীবনে বারবার আসে না, তবে গণ-অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটে। তিনি বলেন, ‘নির্বাচনের আগে অনেকে অনেক কথা বললেও বিএনপিকে বেছে নিয়েছে জনগণ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝