রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানের টিকিটে ছাড়সহ নানা সুবিধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩৪)
X

প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ডিসকাউন্ট, বলাকা লাউঞ্জ ব্যবহারে ছাড়, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা পাবেন। এ ছাড়া তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণ উপলক্ষে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কিত এক অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

আফরোজা খানম বলেন, ‘প্রবাসী ভাইদের হয়রানিমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

এখন প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা যুক্ত করা হচ্ছে।’প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি প্রবাসী কার্ডধারীদের বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

সভার শুরুতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রবাসী কার্ড বাস্তবায়নে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, উভয় মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাসী কার্ডধারীরা এসব সুবিধা পেতে কার্ড উপস্থাপন করলেই বিমানবন্দরের সংশ্লিষ্ট কাউন্টার থেকে সহায়তা পাবেন। দ্রুত সময়ের মধ্যে এসব সুবিধা কার্যকর করার উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝