রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি ক্ষমতায় থাকলে চাকরিতে ঘুষের সুযোগ থাকবে না: আবু সাইদ চাঁদ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৩৯)
X

বিএনপি সরকার ক্ষমতায় থাকলে চাকরির জন্য কোনো টাকা-পয়সা খরচ করতে হবে না, মেধার ভিত্তিতেই চাকরি হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। 

গতকাল সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী শেখ হাসিনার পায়ে সালাম করে মাত্র তিনটা সিট পেয়েছিল। আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করে এখনো টিকে আছে। বিএনপি আন্দোলন-সংগ্রামকে ভয় পায় না। এটি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল। বিএনপি সবসময় তাদের পাশে থাকবে। 

এ সময় তিনি কলেজে ছাত্রাবাস নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খেলার মাঠ সংস্কার এবং দূরবর্তী শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝