খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চ মাতাবে নাইম মুর্তজার বেংগল বয়েজ
নিজস্ব প্রতিবেদক

আজ বিকাল ৫ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামার কনভেনশন ও সাংস্কৃতিক সন্ধ্যা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জনাব জয়নুল আবেদীন এম পি, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব বদরুদ্দজা বাদল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন ও সামার কনভেনশনের সেক্রেটারি এ্যাডভোকেট বোরহান খান ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাইম মুর্তজা ও তার ব্যান্ড বেংগল বয়েজ।
আ.দৈ/আরএস




















