রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শরীয়তপুরে ২৭০ কেজি পলিথিন জব্দ, দোকানিকে জরিমানা
রাজিব মিয়া শরীয়তপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৯১)
X

শরীয়তপুরে অবৈধ পলিথিন বিরোধী  অভিযানে আনুমানিক ২৭০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর)  সকালে  শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়।

এসময় জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুনের ও  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান এর যৌথ অভিযানে ভোজেশ্বর বাজারের ব্যবসায়ী মেহেদি শেখ এর দোকান থেকে আনুমানিক ২৭০ কেজি পলিথিন জব্দ করা হয়।পরে ওই দোকানীকে ৫০০ টাকা জরিমানা করে আদালত।

এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে আমাদের অবৈধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনার সময় ওই বাজারের ব্যবসায়ী মেহেদী শেখের দোকান থেকে এ বিপুল পরিমান পলিথিন জব্দ করি আমরা।মূলত এই প্রতিষ্ঠানটি মেহেদী শেখ ও তার বাবা মোহম্মদ আলী শেখ মিলে পরিচালনা করে। এসময়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধন ২০১০)  মোতাবেক এই প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।আমাদের এ অভিজান আগামীতেও অব্যাহত থাকবে।

আ. দৈনিক/ কাশেম/ রাজিব


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝