বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সদরঘাট ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের সন্ধান মিলেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৪৮)
X

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে।ট্রলার থেকে পড়ে নিখোঁজ দুজন নদীর অন্য পাশে সাঁতরে ওঠেন। তাদের কাছে মোবাইল না থাকায় পরে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিচালিত উদ্ধার অভিযান সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা ঢাকা পোস্টকে বলেন, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় সকাল সাড়ে আটটার দিকে ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ফলে ট্রলারটি আর নড়াচড়া করতে পারেনি। এই সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

সোহাগ রানা জানান, ট্রলারটি সম্পূর্ণ নতুন ছিল এবং এটি সদরঘাট হয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের কার্যক্রম শুরু করেছে। ডুবে যাওয়া ১০ জনের মধ্যে আটজন উদ্ধার সম্ভব হয়। আর দুজন নিখোঁজ থাকায়, তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝