রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিবালয়ে যমুনা নদীর ভাঙনরোধে মানববন্ধন
সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৩০১)
X

মানিকগঞ্জের শিবালয়ে অসময়ে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ও নদী শাসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার  (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার তেওতা জমিদারবাড়ি নিকটে নদীর পাড়ে দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় দুই কিলোমিটার এলাকায় অসময়ে ভাঙন ঠেকাতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় স্থানীয় শামসুল আলম মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ডা: মুজিবুর রহমান, সাহেব আলী, সোহেল মাষ্টার ও সিয়াম প্রমুখ।

বক্তারা জানান, গত এক মাস যাবৎ নদীতে পানি কমে গেলেও হঠাৎ করে তেওতা এলাকা থেকে ১ এক কিলোমিটার অংশ জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে হুমকিতে রয়েছে তিনশ’ বছরের পুরাতন জমিদার বাড়ি, বাজার, ইউনিয়ন পরিষদ ও বেশ কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানসহ বসত বাড়ি ঘর। দ্রুত পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এ জনপদ নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে বলে তারা আশংকা করছেন। অতিদ্রুত ভাঙ্গনরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

আ. দৈনিক/ কাশেম/ সুমন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝