রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ‎ধোবাউড়ার সেই নিসা মনির বাবা পেলেন অটোরিকশার চাবি
‎‎ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৪০)
X

‎ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের অর্থায়নে উপজেলার গোয়াতলা ইউনিয়নের নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসা মনির বাবা রাজু  মিয়ার কর্মসংস্থানের জন্য একটি অটোরিকশা (অটোবাইক) প্রদান করেছেন।

আজ  ‎‎শনিবার (১৮ জুলাই) দুপুরে ধোবাউড়ায় জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজু  মিয়ার হাতে অটোবাইকের চাবি তুলে দেন এমরান সালেহ প্রিন্স।

‎অটোবাইক পেয়ে রাজু মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, মেয়েকে হারানোর শোক কোনোদিনই কাটবে না। তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে তাঁর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান।

‎এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য ও অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে ।

‎এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, আব্দুল মোমেন শাহীন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনসার আলী তুলা প্রমুখ উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম/জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝