রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা, গ্রেপ্তার- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ২৩)
X

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সাময়িক পদ স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় তিন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদেরও শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে হেলাল, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মহিউদ্দিন এবং জাকির।

গত ১৫ জুলাই দিবা  রাত ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। তাকে রক্ষা করতে গেলে স্থানীয় বিএনপি নেতা হাদিস মিয়াকেও কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা আহত দুজনকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা ঢাকা থেকে মিঠামইনে এসেছিলেন এবং তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি পুরো এলাকায় জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝