রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ৪৪)
X

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনাসহ যেসব আসামিরা ভারতে আছে, তাদেরকে প্রত্যার্পন চুক্তির আওতায় দেশে আনতে আন্তরিকভাবে কাজ করছে সরকার।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তার কোনো স্ট্যাটাস নেই। তার কাছে কোনো পাসপোর্ট-ট্রাভেল ডকুমেন্ট না থাকায় অবশ্যই তাকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আসন্ন জাতিসংঘ অধিবেশনে আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ১৭ বছরে এ সমস্যা জিইয়ে রেখে আরো ঘনীভূত করা হয়েছে। এই বিষয়ে সরকারি-বেসরকারি ও কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান। প্রধানমন্ত্রীর নতুন কোনো দেশে রাষ্ট্রীয় সফরের তারিখ ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আ.দৈ/আরএস

 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝