রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাইকোর্টের স্থগিতাদেশ বোনারপাড়ায় চেয়ারম্যানের পদ ফিরে পেলেন স্বপন
বগুড়া প্রতিনিধি,
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:৪৫ পিএম   (ভিজিট : ১৮৩)
X

পদশুণ্য হওয়া পর হাইকোর্টের স্থগিতাদেশে আবারও চেয়ারম্যানের পদ ফিরে পেলেন বগুড়ার পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন। রবিবার (১৭ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় পুনরায় আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। প্রকাশ থাকে যে, বোনারপাড়া ইউপির ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব আনেন। অনিয়ম ও অনাস্থা প্রস্তাবের প্রেেিত স্থানীয় সরকার মন্ত্রণালয় বিগত ২১ অক্টোবর এক প্রজ্ঞাপনে বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের পদশুন্য ঘোষণা করে। 

জনসেবা কার্যক্রম  স্বাভাবিক রাখার জন্য উপজেলা প্রশাসন ওই ইউপির প্যানেল চেয়ারম্যানকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে। ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন পদ হারিয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন (যার নং ১২৪৫৬/ ২৪ তারিখ- ৫/১১/২৪ ইং) দায়ের করেন। হাইকোর্ট শুনানিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের উপর স্থগিতাদেশ দিয়ে করে নাছিরুল আলম স্বপনকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের নির্দেশ দেন। নাছিরুল আলম স্বপন জানান, মানুষের ভালোবাসা আমার সাথে আছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করে যাবো। এ ব্যাপারে কথা হলে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী বলেন, চেয়ারম্যান পদের শুণ্য ঘোষনার উপর মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশে তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

আ. দৈনিক/ কাশেম/  মিজানুর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝