রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়ি আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৫১)
X

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগযোগ্য ও ভৌগোলিকভাবে মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবিতে আজ আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরাম।

আজ বুধবার সংগঠনটির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। হরতালের সময় যানবাহন চলাচল বন্ধ রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শান্তিপূর্ণ অবস্থান, গণসংযোগ ও প্রতিবাদ কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঘোষিত স্থানে উপজেলা সদর দপ্তর হলে উত্তরাঞ্চলের অধিকাংশ ইউনিয়নের বাসিন্দাদের প্রশাসনিক সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে সময়, ব্যয় ও ভোগান্তি বাড়বে। তাই গণশুনানিতে উঠে আসা মতামত বিবেচনায় সব ইউনিয়নের মানুষের জন্য সহজে যাতায়াতযোগ্য একটি মধ্যবর্তী স্থানে সদর দপ্তর স্থাপনের দাবি তাদের।

এ দাবিতে এর আগে বিভিন্ন এলাকায় মানববন্ধন, সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনের মতো কর্মসূচিও পালন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের একটি অংশে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা বলছেন, নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেও সদর দপ্তরের অবস্থান নির্ধারণে জনমতের যথাযথ প্রতিফলন ঘটেনি। এ কারণে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন তারা। সম্প্রতি ঢাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও একই দাবি জানানো হয়েছে।

ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরামের নেতারা বলেন, জনস্বার্থ ও প্রশাসনিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে যৌক্তিক স্থানে সদর দপ্তর নির্ধারণ করা হলে আন্দোলনের প্রয়োজন হবে না। সরকার দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করছি।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝