রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়ির সমিতিরহাটে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাট
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৩৭)
X

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামে এক দুবাইপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। হামলার সময় ঘরে থাকা দুই নারী কৌশলে জাতীয় জরুরি সেবা- ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। গতকাল বুধবার ভোরে উপজেলার মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক পাঁচটার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িটিতে হামলা চালায়। পরিবারের ভাষ্য, হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা প্রথমে আশপাশের কয়েকটি ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়, যাতে কেউ এগিয়ে এসে বাধা দিতে না পারে।

এরপর গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে বসতঘরের দরজা-জানালা কেটে তারা ঘরের ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় প্রবাসীর মা রেনু আক্তার ও তাঁর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাঁরা পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে কৌশলে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

রেনু আক্তার বলেন, হামলাকারীরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে গেছে। ঘরের বিভিন্ন অংশও ভাঙচুর করেছে। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং দুই নারীকে নিরাপদে উদ্ধার করে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আ. দৈ./কাশে/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝