বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অ্যাম্বুলেন্স ভাড়ার অভাবে গ্রামের বাড়িতে পাঠানো যাচ্ছে না মরদেহ
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:২৩ পিএম   (ভিজিট : ১৯১)
X

চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ সোহেল দীর্ঘ ১৫-২০ বছর ধরে চকরিয়া এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। জীবনের প্রায় ২৫ বছর তিনি এই পেশায় কাটিয়েছেন। সোহেল চকরিয়ার বিভিন্ন এলাকায় ফেরি করে যা আয় করতেন, তা দিয়ে কোনোরকমে সংসার চালাতেন।

নিহতের সহকর্মীদের ভাষ্যমতে, কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের হাতে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রোববার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

চকরিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সহকর্মীরা জানিয়েছেন, অর্থাভাবে তার মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে পাঠানো সম্ভব হচ্ছে না। তার একমাত্র সন্তান এতিম হয়ে গেছে। মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া সংগ্রহ করতেও সহায়তার প্রয়োজন। কোন মানবিক মানুষ সহযোগিতা করলে সোহেল এর মরদেহ পৌছাবে গ্রামের বাড়ি। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আ. দৈনিক/ কাশেম/ বিজন 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝